1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়ের কবলে নৌকাডুবে নিখোঁজ ২ কলেজছাত্রের লাশ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ২:৫৪ পিএম

রাঙামাটির নানিয়ারচরে নৌকাডুবে নিখোঁজ কলেজছাত্র দীপেশ দেওয়ানের লাশ ভেসে উঠেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই হ্রদের মহাজনপাড়া এলাকায় তার লাশ ভেসে উঠে। এর আগে বৃহস্পতিবার অপর নিখোঁজ ডেনিজেন চাকমার লাশ নোয়াপাড়া এলাকায় হ্রদের পানিতে ভেসে উঠে।

এর আগে মঙ্গলবার রাতে দূর্গাপূজা দেখে বাড়ি ফেযার পথে মহাজনপাড়া এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে নিখোঁজ হন দু’জন। তবে নৌকা ডুবির ঘটনায় চারজন সাঁতরে তীরে ওঠে প্রাণে বাঁচে।

দু’জনই সাবেক্ষং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডেনিজেন চাকমা নানিয়ারচর কলেজে ও দীপেশ দেওয়ান খাগড়াছড়ি কলেজে পড়তেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা। তিনি বলেন, দু’জনের মরদেহ এলাকাবাসী উদ্ধার করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com