1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

অবশেষে উখিয়ায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১২:১৭ পিএম

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ভোরে ভাটার সময় প্রথমে উদ্ধার হয় মোহাম্মদ নাজমুল হাসান সায়েমের (১৬) মরদেহ। তিনি মনখালী এলাকার নাজির হোছনের ছেলে ও উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

একইদিন দুপুরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় পাওয়া যায় হাবিবুল আবছারের (১৭) লাশ। তিনি মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসনের ছেলে।শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে তারা সাগরে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে দুজনের লাশ ভেসে ওঠে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com