1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১২:৩৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে স্থানীয়রা নদীর পাড় থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তারা নদীর কিনারায় গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে সদরঘাট নৌ–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে এবং কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ছিল একটি ফুলহাতা শার্ট ও মাটি রঙের গেঞ্জি। স্যান্ডু গেঞ্জির সঙ্গে রশি দিয়ে একটি চাবি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com