1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

সীমান্তে গুলিবর্ষণ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ১০:৪৫ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে ডেকে এনে ঘটনার বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক ওই গুলিবর্ষণে এক ১২ বছর বয়সী শিশু হুজাইফা গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের মধ্যে সুসম্পর্কের পথে বড় অন্তরায়।

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায় নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সীমান্ত অতিক্রম করে গুলিবর্ষণের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বৈঠকে আরও বলা হয়, মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে, এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত কিশোরী ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com