1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বুশরার হার্টের ছিদ্রের অপারেশন নিশ্চিত করলেন ইউএনও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ৪:২৯ পিএম

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিন হাজী পাড়ার সাড়ে পাঁচ বছরের শিশু বুশরার হৃদপিণ্ডে ছিদ্র ধরা পড়ে। ৩–৪ লাখ টাকা ব্যয়ের অপারেশন না হলে যে কোনো সময় শিশুটির জীবন ঝুঁকিতে পড়তে পারে—এমন পরিস্থিতিতে আর্থিক সহায়তার আবেদন নিয়ে ১৭ নভেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফার ইয়াসমিন চৌধুরীর কার্যালয়ে আসেন তার মা মরিয়ম খাতুন।

দরিদ্র কৃষক বেলাল হোসেনের পরিবারের পক্ষে এত বড় চিকিৎসা ব্যয় বহন সম্ভব নয়। শিশুটিকে দেখে আবেগাপ্লুত হন ইউএনও নীলুফার। তিনি জানান, উপজেলা পরিষদে এত টাকা দেওয়ার সুযোগ না থাকায় দীর্ঘ ১০ দিন বিভিন্ন জায়গায় সহায়তার চেষ্টা করেন। অবশেষে একটি এনজিও বুশরার পুরো চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হয় এবং তাকে ঢাকার হার্ট ফাউন্ডেশনে অপারেশন করানোর আশ্বাস দেয়।

ইতোমধ্যে এনজিওর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানান বুশরার মা। ইউএনওর সহায়তায় মেয়ের চিকিৎসা শুরু হওয়ায় কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি।

ইউএনও নীলুফারের মানবিকতার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। সচেতন মানুষ বলছেন, প্রশাসনের এমন সেবামুখী উদ্যোগই হওয়া উচিত নিয়ম।

শিশু বুশরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে—এমন আশায় বুক বেঁধেছেন তার বাবা-মা।
এদিকে প্রতিবেদন লেখার কিছুক্ষণ আগে ইউএনও নীলুফার ইয়াসমিনের বদলির আদেশ আসে। তবু তার মানবিক ধারাবাহিকতা পরবর্তী কর্তৃপক্ষও বজায় রাখবে বলে আশা স্থানীয়দের।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com