1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারের ৪ টি আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যারা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১২/২০২৫ ১২:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ নয়জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে বিএনপির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন ও ২ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

১১ ডিসেম্বর নির্বাচনের তপসিল ঘোষণার পরদিন থেকে সোমবার বিকাল ৩ টা পর্যন্ত এসব মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান, কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল মান্নান।

তিনি জানান, নির্বাচনের তপশীল ঘোষণার পর থেকে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশাপাশ উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং অফিসারের ( ইউএনও কার্যালয় ) কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের সুযোগ রয়েছে। সোমবার বিকাল ৩ টা পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র সহ মোট ৯ জন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন যারা

কক্সবাজার-০১ আসন ( চকরিয়া-পেকুয়া ) থেকে সালাহউদ্দিন আহমদ ( বিএনপি ), সরওয়ার আলম কুতুবী ( ইসলামী আন্দোলন বাংলাদেশ ) ও সাইফুল ইসলাম ( স্বতন্ত্র )।

কক্সবাজার-০২ আসন ( মহেশখালী-কুতুবদিয়া ) থেকে জিয়াউল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ )।

কক্সবাজার-০৩ আসন ( সদর, রামু ও ঈদগাঁও ) থেকে লুৎফুর রহমান কাজল ( বিএনপি ) ও আমিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন বাংলাদেশ )

কক্সবাজার-০৪ আসন ( উখিয়া-টেকনাফ ) থেকে শাহজাহান চৌধুরী ( বিএনপি ),মোহাম্মদ আব্দুল্লাহ (স্বতন্ত্র) ও ⁠নুরুল হক ( ইসলামী আন্দোলন বাংলাদেশ ) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com