1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

বিজয়ের বিরুদ্ধে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১:৩৮ পিএম

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা, তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়াও আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, “সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা। এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।”

তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com