1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

টানা দুই বছর কোন শিক্ষার্থী পাশ না করে রেকর্ড গড়লো চকরিয়া কর্মাস কলেজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৩:০৮ পিএম

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রামে পাসের হার ৫২ দশমিক ৫৭। গত পাঁচ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন ফলাফল।
এবার চট্টগ্রামে মোট ২৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আর এর মধ্যে পাঁচটি কলেজে একজন শিক্ষার্থীও পরীক্ষায় কৃতকার্য হননি। আবার এ পাঁচটি কলেজে পরীক্ষার্থী ছিলেন মাত্র ৯ জন।

এবার জিপিএ–৫ কমেছে প্রায় চার হাজার। আজ বৃহস্পতিবার প্রকাশ হওয়া ফলাফল অনুযায়ী, জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।
গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ–৫ দুটিই কমেছে।
গতবার জিপিএ–৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন। এদিকে গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২।

সে হিসাবে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করতে পারেননি।
এ বিষয়ে পাসের হার ৬৩ দশমিক ৭৬।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চট্টগ্রাম নগরের মেরন সান কলেজ, সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, মেরিট বাংলাদেশ কলেজ, চট্টগ্রাম জিলা কলেজ ও চকরিয়ার চকরিয়া কমার্স কলেজ—এ পাঁচটি কলেজে পাসের হার শূন্য।

এর মধ্যে সরাইপাড়া কলেজে পরীক্ষার্থী ৩ জন।
মেরন সান কলেজ ও চট্টগ্রাম জিলা কলেজে পরীক্ষার্থী দুজন করে এবং মেরিট বাংলাদেশ কলেজ ও চট্টগ্রাম জিলা কলেজে পরীক্ষার্থী মাত্র একজন করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com