1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
যুবকের পিঠে গুলি করে পালাল অপহরণকারী ছেঁড়া তারে বিদ্যুৎ নেই ভেবে বিদ্যুৎস্পৃষ্ট, দোকানির মৃত্যু ২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে হবে: এমপি শাহজাহান চৌধুরী প্রকাশিত – মে ২, ২০২৬ ৭:৫৩ পিএম কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছে সরকার। রোহিঙ্গারা এখানে যেভাবে স্থায়ী স্থাপনা তৈরি করছে তা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই। শনিবার সকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ। হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র উখিয়া ভূমি অফিসে দামী গেইট থাকলেও ভেঙে পড়েছে বাউন্ডারি, নিরাপত্তায় শঙ্কা উখিয়ার বর্জ্য সংকট নিরসনে এমপি বরাবর বিডি ক্লিনের স্মারকলিপি থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ রামুতে সিটি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন চকরিয়ায় ফুসলিয়ে নিয়ে গিয়ে আটবছরের শিশু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১২:৪৩ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় শেখ মোহাম্মদ আশিক নামে এক ছাত্রদল কর্মী আহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি করে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৪০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। ১২৭ জন ঘটনার সময় মোহাম্মদপুর এলাকায় ছিল না। তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল প্রমুখ।

অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন-কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী প্রকাশ (তাজু), মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্র শীল, তোতা মোল্লা।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস জামান বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা মোতাবেক অভিযোগপত্রভূক্ত অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা মোকাবেক পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।

মামলার বিবরণ থেকে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আশিক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

২০২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে হবে: এমপি শাহজাহান চৌধুরী প্রকাশিত – মে ২, ২০২৬ ৭:৫৩ পিএম কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৭ সালের মধ্যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করছে সরকার। রোহিঙ্গারা এখানে যেভাবে স্থায়ী স্থাপনা তৈরি করছে তা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে স্থানীয় জনগণের নিরাপত্তা, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। তাই দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসনের বিকল্প নেই। শনিবার সকালে উখিয়া উপজেলার পালংখালী স্টেশন চত্বরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে এ মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। সীমান্ত নিরাপদ না থাকলে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, পালংখালী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দু সাত্তার আজাদ। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ান ফারাবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com