1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাটওয়ারীর ওপর হামলায় অস্ত্র বের করা আশিক মণ্ডল এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পালংখালীতে চেয়ারম্যান-মেম্বার মিলেমিশে নয়ছয় করলেন মাদ্রাসার ‘৩ লাখ টাকার প্রকল্প’, নামফলক দেওয়ার পর জানল মাদ্রাসা কর্তৃপক্ষ সংবাদ প্রকাশের জের সাংবাদিককে মারধর জামায়াত কর্মীর বাজারে নকল সিগারেটের ছড়াছড়ি: আসল–নকল শনাক্তে বিভ্রান্তি, রাজস্ব হারাচ্ছে সরকার রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন আসিফ মাহমুদ : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টার ব্যবধানে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ১ মাসের মধ্যে নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী শিশু ধর্ষণ-হত্যাসহ নিষ্ঠুর অপরাধ বাড়াচ্ছে মাদক!

২৪ ঘণ্টার ব্যবধানে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৭:৩৭ পিএম

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবার এনসিপি নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় এই মামলাটি দায়ের করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির।

মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান। এ ছাড়াও এনসিপি নেতাদের মধ্যে তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, লাবাবুল বাশার লাবু, শিহাব শাহ, নয়ন, সুলতান, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার ও ইমরানসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাদী মো. এনামুল কবির ঝিনাইদহ পৌরসভাধীন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দুপুর ১.৫০ মিনিটের সময় মসজিদ থেকে বের হয়ে তিনি দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী জেলা শাখার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছেন।

বাদীর অভিযোগ, উক্ত বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর সমালোচনা করেন। এ সময় ১নং আসামি তারেক রেজা উস্কানি দেন। এতে বাদী ও সাধারণ মুসল্লিরা ওই বক্তব্যের প্রতিবাদ ও অনুরোধ জানালে ১নং আসামির হুকুমে এনসিপির নেতাকর্মীরা ছাত্রদল নেতাদের ওপর চড়াও হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বাদীকে ঘিরে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামি তানাঈম বাদীকে হত্যার উদ্দেশে ইট দিয়ে মাথায় আঘাত করলে তার কপাল ফেটে গুরুতর হাড় ভেঙে জখম হয়।

তাকে বাঁচাতে এগিয়ে এলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেন এবং জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে পিস্তলের বাট, ধারালো দা ও ইট দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান শনিবার বিকেলে জানান, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১৫ জন নেতাকর্মীর নামে এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল এই পাল্টা মামলা করলো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com