1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা প্রধানমন্ত্রীর ওয়াদা অনুযায়ী ১৫ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার দেখতে চাই: বিরোধীদলীয় নেতা জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব উখিয়ায় ২০ হাজার ইয়াবা গায়েব করে দুই রোহিঙ্গাকে ছেড়ে দিল পুলিশ! ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল হামলা, এলাকাজুড়ে আতঙ্ক স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে নিহত ৫৫: বিবিসি

নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ৪:০৬ পিএম

পেকুয়ায় নানার বাড়ি পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দ্রুত ফাহিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com