1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত হবে: সালাহউদ্দিন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৪:৩১ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকধারী প্রার্থী সালাহউদ্দিন আহমদ রবিবার (৭ ডিসেম্বর) চকরিয়া-পেকুয়ার হারবাং বাজারে নির্বাচনী পথসভায় বলেন, ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটে বিএনপি ক্ষমতায় এলে সরকারের প্রথম প্রকল্প হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এছাড়া, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হলে এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করা বাধ্যতামূলক হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব দিয়ে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন।

নির্বাচনী প্রচারণা ২ ডিসেম্বর থেকে শুরু করা সালাহউদ্দিন আহমদ প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন। রবিবার সকালেও তিনি নুনাছড়ি, নয়াপাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া, গুদার পাড়া ও গয়ালমারা পাহাড়তলীতে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com