1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বন্যার প্রভাবে কক্সবাজারসহ পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম উখিয়ায় ৩০ বছরের পুরোনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কারের দাবি পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স উখিয়ার রাজাপালংয়ে সড়কে পাহাড় ধসে জনদুর্ভোগ, নিজ অর্থায়নে পাশে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাদমান জামী চৌধুরী উখিয়ায় বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল চালুর পথে, পরিদর্শনে ইউএনও রোহিঙ্গাদের জন্য সরকারের ৪০০ মেট্রিক টন চাল হস্তান্তর জামায়াতে যোগদান করলেন আওয়ামী লীগ নেতা নিজেদের করা আইনেই ফেঁসে যাচ্ছে আওয়ামী লীগ, হতে পারে সম্পদ বাজেয়াপ্ত!

উখিয়ায় বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল চালুর পথে, পরিদর্শনে ইউএনও

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ১:৪৪ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার টিএন্ডটি এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্পেশালিস্ট হাসপাতালটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে রোহিঙ্গা জনগোষ্ঠী ও উখিয়া, টেকনাফসহ আশপাশের এলাকার মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে সংশ্লিষ্টরা সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের অবকাঠামো, বর্তমান অবস্থা এবং দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

পরিদর্শন শেষে হাসপাতালটির সার্বিক অবস্থা এবং পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সংসদ সদস্যকে জানানো হয়।

পরিদর্শনে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুর আলম এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে টিএন্ডটি স্পেশালিস্ট হাসপাতালটি আবার চালু হবে। এতে উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের বিশেষায়িত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com