1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

দুষ্কৃতিকারীদের আক্রমন থেকে চার বিদেশী পর্যটককে উদ্ধার করলো কোস্টগার্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১১:৩৯ পিএম

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতিকারীদের আক্রমণ থেকে চার বিদেশী পর্যটককে উদ্ধার করলো কোস্ট গার্ড। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামাল।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া কর্মকর্তা জানান, ২০২৪ সালে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পাডনে তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের বিষয়টি নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে বাংলাদেশ কোস্ট গার্ড তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। গত ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করে। একইসঙ্গে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় চলতি বছরের ১৬ জানুয়ারি পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত কাল ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে চার বিদেশী পর্যটককে উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করে। তবে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com