1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রার্থী বাছাইয়ে ৪ মানদণ্ডের ওপর গুরুত্ব বিএনপির প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পদ হারালেন জামায়াত নেতা শান্তিতে নোবেল পেলেন রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারক দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, বন্ধ হচ্ছে ৫৭টি মেট্রো স্টেশন বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস ‘মাকে আমার সঙ্গে দিলে আমি সুইসাইড করব’, গ্রামপুলিশ ছেলের ঘরে আশ্রয় মেলেনি বৃদ্ধ মায়ের হাসিনার কবরটাও দেয়ার মতো সাহস বাংলাদেশে আওয়ামী লীগের কারো নেই: রাশেদ খাঁন পরিচয় গোপন করেও রক্ষা পেল না খুনি, ৮ দিন পর উখিয়া থেকে গ্রেপ্তার ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, বন্ধ হচ্ছে ৫৭টি মেট্রো স্টেশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ৫:০০ পিএম

রাজধানী দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) নেটওয়ার্কে থাকা তিন শতাধিক স্টেশনের মধ্যে স্পর্শকাতর এলাকার এই স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধের সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার ডিএমআরসিকে দেওয়া এক চিঠিতে দিল্লি পুলিশের পরিবহন রেঞ্জের যুগ্ম কমিশনার রজনীশ গুপ্ত জানান, বিক্ষোভকারীদের অনিয়ন্ত্রিত জটলা যেন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার দিকে এগোতে না পারে, সেজন্য শুক্রবার রাত ৯টা থেকে শনিবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা প্রয়োজন।

একই সঙ্গে এসব স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা বা চলাচলের ব্যবধান কমানোর পরামর্শও দেওয়া হয়েছে।

শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই এই সতর্কতামূলক পদক্ষেপের প্রস্তাব দিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com