1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা-৪ আসন: ঋণখেলাপির দায়ে আমার মনোনয়ন বাতিল হয়নি বললেন মঞ্জুরুল মুন্সী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ৯:১৮ এএম

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী দাবি করেছেন, ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে, তা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার মনোনয়নপত্র নিয়ে কোনো ধরনের জটিলতা হয়নি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

ভিডিও বার্তায় তিনি তার পক্ষের আইনজীবী সাইফুল্লাহ মামুনকে ফোনে যুক্ত করেন।

আইনজীবী সাইফুল্লাহ মামুন জানান, ব্যক্তি হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কোনো ঋণখেলাপি নন। তার মালিকানাধীন একটি কোম্পানির ঋণসংক্রান্ত বিষয়ে আদালতে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া আগের ‘স্টে অর্ডার’ চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে এর অর্থ এই নয় যে, মুন্সীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে।

তিনি আরো জানান, আগামী রবিবার (১১ জানুয়ারি) এ বিষয়ে আপিল করা হবে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তি হবে।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ‘মাম পাওয়ার লিমিটেড’-এর এমডি মঞ্জুরুল আহসান মুন্সীর কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা ঋণসংক্রান্ত বিষয়ে হাইকোর্ট থেকে ৩ মাসের জন্য খেলাপির তালিকা স্থগিত রাখার আদেশ দেওয়া হয়।

বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। পরে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া ওই স্থগিতাদেশ বাতিল করেন।

এদিকে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com