1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিলেন কুমিল্লার ডিসি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ৫:২৪ পিএম

সাবেক ছাত্রলীগ নেতার কাছ থেকে ক্রেস্ট নিয়েছেন কুমিল্লার ডিসি রোজী আক্তার। গতকাল ফেসবুকে ক্রেস্ট নেওয়ার একটি ছবি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিউ হোস্টেল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রোববার দুপুরে রোজী আক্তারকে ক্রেস্ট দেন ।

কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘বিষয়টি জেনেছি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে খুবই মর্মাহত হয়েছি। তাদের এখন জেলে থাকার কথা, তারা কীভাবে ডিসির দপ্তরে ঢুকে বরণ করে বোধগম্য নয়। কারা ছাত্রলীগ নেতাদের ডিসির কাছে নিয়ে আসে, কারা তাদের নর্মালাইজ করছে—বিষয়গুলো এখনই ভাবা উচিত। বিপ্লবের মাস জুলাই চলছে, এ মাসে এহেন ঘটনার নিন্দা জানাই। ডিসিকে বলব, পলাতক ফেসিস্টদের বিষয়ে সতর্ক থাকুন।’

দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমির শরীফ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কীভাবে ডিসিকে ফুল দেয়! এটা কীভাবে হলো? কারা এদের সুযোগ করে দিচ্ছে? এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলব।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাছ থেকে কেন ক্রেস্ট নিবে। এ বিষয়ে আমি ডিসির সঙ্গে কথা বলব।’

এ ব্যাপারে জানতে ডিসি রোজী আক্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com