1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

ভারি বৃষ্টিতে উখিয়ার ছেপটখালীতে তলিয়ে গেল সংযোগ সড়ক, যাতায়াতে ভোগান্তি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ৩:০৮ এএম

ভারি বৃষ্টিতে উখিয়ার উপকূলীয় ইউনিয়ন জালিয়া পালংয়ের ৯ নম্বর ওয়ার্ডের ছেপটখালী গ্রামের গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

সড়কটির একটি ছোট কালভার্টের সাথে মূল সড়কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ফলে ঝুঁকিপূর্ণ খাদে পরিণত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে ভারি বৃষ্টির সময় বিলের পানিতে সড়কটি ভেঙ্গে যায়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, ছেপটখালী গ্রামের এই সড়কটি অঞ্চলটির যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি মেরিনড্রাইভ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান সড়কের সাথে যুক্ত হয়েছে।সড়কটি তলিয়ে যাওয়ায় ছেপটখালী এলাকার সাথে পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানায়, ছেপটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়েই বিদ্যালয়ে যাতায়াত করে, এটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতেও ভোগান্তী পোহাতে হচ্ছে।ফলে দ্রুত মেরামত করা দরকার বলে মনে করছেন তাঁরা।

​এ বিষয়ে জালিয়া পালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্য রুজিনা আক্তার জানান, “ভারী বর্ষণের কারণে ৯নং ওয়ার্ডের ছেপটখালী গ্রামের মেরিন ড্রাইভ ও এলজিইডি সড়কের সাথে যুক্ত প্রধান সংযোগ সড়কটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

​স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে যাতায়াত স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com