1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

কোটবাজারে সরকারি গোপাট জায়গায় বহুতল ভবন নির্মাণ : জনমনে অসন্তোষ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১২:৫৮ পিএম

উখিয়া উপজেলার ব্যস্ততম কোর্ট বাজার স্টেশনের ভালুকিয়া রোডে সরকারি খাস ( গোপাট) জায়গার উপর বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণ করছে।এই ঘটনায় সচেতন মহলে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

সরজমিন পরিদর্শনে দেখা যায়, উপজেলা রত্না পালং ইউনিয়নের কোট বাজার ভালুকিয়া সড়ক সংলগ্ন খোন্দকার পাড়া কবরস্থান সড়ক রয়েছে। এই সড়কে বর্তমানে ১৪ এপিবিএন পুলিশের হেডকোয়ার্টার অবস্থিত। কোট বাজার স্টেশন সহ পুরো রত্না পালং ও টেকপাড়া গ্রামের পানি নিষ্কাশন ও বর্ষাকালে পানি চলাচলের জন্য জন্য সরকারি গোপাট রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি নিষ্কাশন ও বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনের জন্য কোট বাজার – খোন্দকার পাড়া সড়কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোপাট জায়গায় ড্রেইন নির্মাণ করেন।
অভিযোগের প্রকাশ, খোন্দকার পাড়া গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম ক্ষমতার প্রভাব দেখিয়ে কোটবাজার ভালুকিয়া রোডের পানি নিষ্কাশনের ড্রেইনের ওয়াল ভেঙ্গে বাণিজ্যিক বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বলেন, কোট বাজার – খোন্দকার পাড়া সড়কের পশ্চিম পাশে সরকারি খাস বা গোপাট জায়গা জবর দখল করে বহুতলভবন নির্মাণ করা খুবই দুঃখজনক। বর্তমানে নির্মাণ কাজকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
সরে জমিন পরিদর্শন পূর্বক , সরকারি ড্রেনের গোপাট জায়গা জবরদখল মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিকট জোর দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com