কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন অতিদ্রুত সময়ের মধ্যে উন্নীতের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নানের মাধ্যমে কক্সবাজার সচেতন নাগরিক কমিটির উদ্যোগে স্মারকলিপি প্রদান ।
সবাই যার যার অবস্থান থেকে ৬ লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে আওয়াজ তুলুন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি ও সচেতন নাগরিক কমিটির আহবায়ক এম আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ ছৈয়দ হোছাইন , এশিয়ান টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সোহাগ, রাজনীতিবিদ হাফেজ নুর আহমদ প্রমূখ।