1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

কক্সবাজারের আকসা ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ চ্যাম্পিয়ন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১১:১৮ এএম

কক্সবাজার পৌরসভার পানবাজার সড়কের সিরাজুল ইসলাম খানের নাতনি আলফী আলমগীর আকসা নির্বাচিত হয়েছেন ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে আকসা এই খেতাব জিতেছেন। বিজয়ী হিসেবে তিনি আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

গ্র্যান্ড গালা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের। চ্যাম্পিয়ন আকসা ছাড়াও প্রথম রানার্সআপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন তানজিনা নিলয়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, রুনা খান, কুসুম শিকদার, পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার এবং সিইও ইকবাল হোসেন। বিচারক প্যানেলে ছিলেন মো. ইকবাল হোসেন, মলি আক্তার, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অপু বিশ্বাস, ইভান শাহরিয়ার সোহাগ ও রয়া চৌধুরী।

আকসা বর্তমানে রাজধানীর আইইউবিতে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত। এছাড়া ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, “ভবিষ্যতে অভিনয়ের কাজ করার ইচ্ছা আছে। সমাজের বিধবা নারী ও অনাথ শিশুদের জন্য কিছু করতে চাই, যাতে তারা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়। বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য সবার দোয়া চাই।”

উল্লেখ্য, আকসা ইতোমধ্যে জনপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com