1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

খান জাহান আলীর মাজারের দীঘিতে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১১:৫০ পিএম

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে ফাতেমা (৭) নামে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির। সোমবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু ফাতেমা ও তার মা কয়েকদিন ধরে মাজার এলাকায় অবস্থান করছিলেন। একপর্যায়ে সোমবার রাতে শিশুটি দিঘির ঘাটে গেলে হঠাৎ একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন ও দর্শনার্থীরা নৌকা নিয়ে দিঘিতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। রাত পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দিঘিতে শিশুটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে দিঘিতে কুমিরের উপস্থিতির কারণে উদ্ধার অভিযানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

বিস্তারিত আসছে….

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com