1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মাছ ধরার চাই নষ্ট হওয়াকে কেন্দ্র করে বৈঠকে সংঘর্ষ: জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩ চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ! ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনা চলছে, জানাল বাণিজ্যমন্ত্রী কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফে দুই দিনে ১৪ রোহিঙ্গা গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!

চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ৬:৩৯ পিএম

হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান।

তিনি জানান, হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছিলেন।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়েছিল।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com