1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১১:৪২ এএম

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার একটি বসতবাড়ি থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনছুর বৈদ্য উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাবি পাড়ার শফি আলমের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন এবং কবিরাজি পেশায় যুক্ত ছিলেন।

নিহতের মা জাহানার বেগম জানান, তার ছেলে বেশিরভাগ সময় বাড়িতে থাকলেও মাঝে মাঝে রোগী দেখতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে যেতেন। গত সোমবার রাত ১০টার দিকে কয়েকজন রোগী মোটরসাইকেল নিয়ে তার কাছে আসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। যে ঘরে থাকতেন, সেটিতে বাইরে থেকে দুটি তালা লাগানো ছিল। শুক্রবার তালা ভেঙে তার মরদেহ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ জানান, মনছুর বৈদ্যের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com