1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

ঢাকা লকডাউন: আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১০:০৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, সেদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো অঘটন হয়নি। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা জামিন দেন, তাদেরও অনুরোধ করবো যেন সন্ত্রাসীরা সহজে জামিন না পায়।”

এসময় তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, প্রস্তুতি শেষ হলে মহড়া পরিচালনা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com