1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে চাহিদার চেয়েও বেশি সার বরাদ্দ, তবুও সার সংকট- পাচার হচ্ছে মিয়ানমারে , বিনিময়ে ঢুকছে মাদক ও অস্ত্র প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সেই সিফাতের জামিন নামঞ্জুর মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উখিয়ার এসি ল্যান্ড শারমিন সুলতানা বদলি খালা ও খালুর ইয়াবা পাচার করছিল কক্সবাজার সরকারী কলেজ ছাত্রী শরিফা! পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট দিয়ে পদ হারালেন জেলা ছাত্রদল নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১:৫৯ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় পদ হারিয়েছেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক। কেন্দ্রীয় সংসদ তাঁকে দল থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জাকিরুল হক নিজেই।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন জাকিরুল হক। সেখানে তিনি লেখেন, “যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।” তিনি আরও যোগ করেন, “দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।”

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা জাকিরুল হক বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় সোমবার সকালে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। এরপরই দল আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলের সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।

বহিষ্কৃত জাকিরুল হকের বাড়ি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সামিউল হকের ছেলে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com