1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

মানসিক চাপ’ কারণ দেখিয়ে এনসিপি ছাড়লেন জেলার প্রধান সমন্বয়কারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১০:২৭ এএম

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেইসবুকে বলেন, ‘আমি, বিপিন জোতি চাকমা, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পাটি -এনসিপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে, আজ ৩০/১১/২০২৫ ইং তারিখ হতে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, শীঘ্রই তার স্বাক্ষরিত অব্যাহতি পত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট পাঠানো হবে। এর আগে গত ১৪ নভেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা পদত্যাগ করেছিলেন।

এ বিষয়ে বিপিন জ্যোতি চাকমার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তবে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম জাহিদ জানান, গত কয়েকদিন ধরে জেলা কমিটিকে ঘিরে কিছু মতবিরোধ তৈরি হয়েছে। হয়তো অভিমান থেকেই বিপিন জ্যোতি চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com