1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ডোনাল্ড ট্রাম্প’কে থানা থেকে নেওয়া হচ্ছে চিড়িয়াখানায়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১০:০৮ পিএম

বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। সেখান থেকে তাকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা থেকে এটি সরাসরি জাতীয় চিড়িয়া খানায় নেওয়া হবে। মহিষের মালিককে স্বরণকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।

তবে এ বিষয়ে কোনো বক্তব্য জানাতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) গেলো ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে ‘ডোনাল্ড ট্রাম’ প্রসঙ্গে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কথা বলার পর বেলা ৩টার দিকে জিনজিরার রসুলপুর থেকে ‘ডোনাল্ড ট্রামকে’ কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে ডোনাল্ড ট্রাম্পকে জিনজিরার রসুলপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্বরন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com