1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা ​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রামুতে জমি নিয়ে বিরোধের জেরে বৌদ্ধরা ভাঙলেন বৌদ্ধ মূর্তি ও বিহার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ৪:২০ পিএম

কক্সবাজারের রামুতে সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিহারের দুটি বুদ্ধমূর্তি ও অংশবিশেষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

Ramu 2

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

মৃত উপেন্দ্র বড়ুয়ার ছেলে সমদেশ বড়ুয়া লুলু, তার ছেলে রনি বড়ুয়া, মৃত সুবাস বড়ুয়ার ছেলে রনি বড়ুয়া

রামু থানার পরিদর্শক ফরিদ জানান, বিহারের জমি নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। চলমান মামলার আদালতের স্থিতি বজায় রাখার আদেশ অমান্য করে প্রতিপক্ষ হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় বিহারের পরিচালক প্রজ্ঞা বিনয় ভিক্ষু বাদী হয়ে গ্রেপ্তার ৩ জনসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আরও দুজনকে ধরার চেষ্টা চলছে।

Ramu 1

বিহার পরিচালকের অভিযোগ

প্রজ্ঞা বিনয় ভিক্ষু বলেন, সমদেশ বড়ুয়া লুলুর নেতৃত্বে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বিহারে প্রবেশ করে তাকে মারধর করে, বিবস্ত্র করার চেষ্টা চালায় এবং বিহারের দুইটি বুদ্ধমূর্তি, নির্মাণাধীন বিহার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি সাধন করে। এছাড়া দানবক্স থেকে ১৫ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রামু থানা পুলিশ, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশের সতর্কতা

পরিদর্শক ফরিদ আরও বলেন, এ ঘটনায় কোনো ধরনের উসকানি বা অপপ্রচার যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে কঠোর নজর রাখা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com