1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচার, ডাম্পার জব্দ

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১১:৪৭ এএম

উখিয়া বন রেঞ্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে পাহাড় কেটে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।

বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরা খোলা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোছার খোলা বিট কর্মকর্তা বেলাল উদ্দিনসহ সশস্ত্র বনকর্মীরা অংশ নেন।

অভিযানকালে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পারে মাটি পাচারের সময় ডাম্পারটি জব্দ করে উখিয়া বন রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বনভূমি কেটে মাটি পাচার চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান আরও বলেন, সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com