1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

ইসিতে আপিল শুনানি : প্রথম দিনে বৈধতা পেলেন ৫২ প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০১/২০২৬ ২:৩২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ৫২ প্রার্থী। আর ১৫ জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে এবং তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রেখেছে নির্বাচন কমিশন।

‎শনিবার, ১০ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এছাড়া অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

‎শুনানি শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং তিনটি পেন্ডিং রাখা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল আবেদন জমা হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শনিবার সকাল থেকে এসব আপিলের শুনানি হয়। শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, রবিবার ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে।

গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে গত শুক্রবার শেষ হয়। বৃহস্পতিবার চতুর্থ দিনে ইসিতে ১৭৪টি আপিল জমা হয়। বুধবার ১৩১টি এবং মঙ্গলবার ১২২টি আপিল জমা হয়।

এছাড়া গত সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল জমা হয়।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com