1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নিবন্ধন দিতে ইসির ইতিবাচক সিদ্ধান্ত, শাপলা প্রতীকে অনড় এনসিপি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ৩:৩৮ পিএম
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক বরাদ্দ পেতে অনড় এনসিপি।

নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার (২২ সেপ্টেম্বর) বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এনসিপি এ তথ্য জানায়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।

দলটির নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী বলে জানান এনসিপি নেতারা। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ইসির পক্ষ থেকে।

এনসিপি শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে দ্বিতীয়বার। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনী প্রতীক রাখেনি ইসি এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকাও সংশোধন আকারে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com