1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিরোধীদল আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে: রাশেদ খাঁন আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লেখাপড়া-কোচিং স্বামীর টাকায়, সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা, রয়েছে বাংলাদেশও দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লেখাপড়া-কোচিং স্বামীর টাকায়, সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১২:৪২ এএম

শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলাম খোকনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস সরকারি চাকরি পেয়েই তার স্বামীকে তালাক দিয়েছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে স্ত্রীর প্রতারণার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন সাইফুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা গেছে, পারিবারিকভাবে ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আগ থেকেই খোকন মালয়শিয়ায় প্রবাসী জীবন অতিবাহিত করে আসছে। বিবাহের পর জীবিকার তাগিদে আবারও মালয়শিয়া চলে যান। সাইফুল ইসলাম প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী পড়াশোনা করতে তার স্বামীর কাছে বায়না ধরেন। এর প্রেক্ষিতে তার স্বামী তাকে একটি কলেজে ভর্তি করে দেন।

পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাওয়ার আশায় তার স্ত্রীকে ঢাকাতে নিয়ে কোচিং সেন্টারে ভর্তি করা হয়। প্রায় ৪ বছর ঢাকায় থেকে কোচিং করার পর ২ জানুয়ারি ২০২৬ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অফিস সহকারী হিসেবে নিয়োগ পান জান্নাতুল ফেরদাউস।

চাকরি পাওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিষয়টি নিয়ে সাইফুল ইসলামের কাছে সন্দেহের সৃষ্টি হলে তিনি কাউকে না জানিয়ে ১ জুলাই দেশে ফিরে এসে সরাসরি স্ত্রীর অফিসে গিয়ে হাজির হন। স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর তাকে অপেক্ষায় রেখে জান্নাতুল ফেরদাউস চলে যায়।

সাইফুল ইসলাম ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন। বিষয়টি নিয়ে শ্বশুর বাড়িতে জানালে পারিবারিকভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর কয়েক দিনের মধ্যেই সাইফুলের বাড়িতে স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ পৌঁছে। উপায়ন্ত না পেয়ে সাইফুল তার গচ্ছিত অর্থ ও সম্পদ এবং এর প্রতিকার চেয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন।

সাইফুল জানায়, স্ত্রীর আবদার রক্ষার্থে তিনি লেখাপড়াসহ সকল ধরনের সহযোগিতা করেছেন। তার উপার্জিত অর্থের অধিকাংশ তার স্ত্রীর পেছনে ব্যয় করেছেন। তিনি এখন নিঃস্ব হয়ে ফিরে এসেছেন।

এ বিষয়ে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তার ভাই ফয়সাল আহমেদ জানান, আমার বোনের অভিযোগ সাইফুল বিদেশে থাকাকালে তার খোঁজখবর রাখতেন না। এ কারণে জান্নাত তাকে তালাক দিয়েছেন। তবে জান্নাতের লেখাপড়া, কোচিং, ঢাকায় বাসাভাড়া এবং থাকা-খাওয়ার খরচ সাইফুলের টাকায় করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com