1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার এস আলমের মালয়েশিয়ার হোটেলের দিকে নজর, দেশে দেশে বিস্তৃত হচ্ছে তদন্ত মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা টেকনাফে ব্যবসায়ীকে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ নিখোঁজের ১২ ঘণ্টা পর ঈদগাঁও নদীতে মিলল পল্লব দে’র মরদেহ মহেশখালীতে মাইকিং করে বনকর্মীদের উপর হামলা: আহত একাধিক কক্সবাজারের মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট উখিয়ায় বনের জমিতে বিলাসবহুল বাড়ি! রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোন দিন বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তিতে ১৮,১১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আটক ৩

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ২:৫১ পিএম

লন্ডনে জুলাই অভ্যুত্থানের নেতা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর একটি অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা, বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথকভাবে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

জানা গেছে, এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন মায়েদা ব্যাঙ্কুয়েটিং হলে একটি সভার আয়োজন করা হয়। জুলাই আন্দোলন বিষয়ক এক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থানরত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

তার আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বিকেল থেকেই ভেন্যুর বাইরে যুক্তরাজ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে, এনসিপির সমর্থকরাও অনুষ্ঠানস্থলের সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত ৯টার দিকে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি দ্রুত একটি বিকল্প প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে তিনি নিরাপদে ভেতরে চলে যান। পরে অনুষ্ঠান শেষে কঠোর নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করে এবং তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন।

এর আগে বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও একই ধরনের উত্তেজনার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহকর্মীরা হাঁটার সময় কিছু ব্যক্তি তাদের অনুসরণ করে মন্তব্য করেন। সেখানে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে, যাতে এনসিপির এক নেতার গায়ে ডিম লাগে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উপস্থিত লোকজন হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সব মিলিয়ে লন্ডনের এই ঘটনাগুলোকে ঘিরে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com