1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে

এইডসের ‘গুপ্ত বাহক’ প্রবাসীরা!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ১১:৫৮ এএম

চট্টগ্রামে এইচআইভি (এইডস) সংক্রমণের বড় উৎস হিসেবে বিদেশফেরত প্রবাসী ও তাদের পরিবার শনাক্ত হয়েছে। চমেক হাসপাতালের এআরটি সেন্টারের তিন বছরের তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৫ সালের মধ্যে ২১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে প্রবাসী ও তাদের পরিবার সংখ্যা বেশি। ৫১ জনের মৃত্যু হয়েছে, বিশেষ করে প্রবাসীদের অংশ সবচেয়ে বেশি। চিকিৎসকরা বলছেন, বিদেশে ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, দেশে ফেরার পর পরীক্ষা না করা ও সচেতনতার অভাব সংক্রমণের মূল কারণ।

বিশেষজ্ঞরা বিদেশগামী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্ক্রিনিং, কাউন্সেলিং এবং দেশে ফিরে পরীক্ষার ব্যবস্থা কঠোর করার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি পরিবার ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, সাতকানিয়া ও সীতাকুণ্ডে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। তথ্য গোপন ও সামাজিক লজ্জা শনাক্তের পথে বড় বাধা হিসেবে কাজ করছে।

বিশ্ব এইডস দিবস-২০২৫ আজ পালিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য: ‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com