1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ

ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে, প্রবাসীর জমিদখল চেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:২৫ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব খাটিয়ে ফেনীতে প্রবাসীর জমি দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আফছারুল আলম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। ব্যানারে লেখা ছিল ‘ওবায়দুল কাদের ও ফ্যাসিস্টদের প্রভাব খাটিয়ে প্রবাসীর জায়গা দখলের পাঁয়তারার অভিযোগ’

লিখিত বক্তব্যে আফছারুল আলম জানান, ১৯৯১ সালে ৮ লাখ টাকার বিনিময়ে মধুপুর মৌজায় ৩৯.৫০ শতাংশ জমি কিনে রেজিস্ট্রি করেন। জমিটি তার নামে সাফ কবলা নম্বর ৭৫২৩ মূলে নিবন্ধিত হয় এবং পরবর্তীতে খতিয়ানভুক্ত ও জরিপে তার নামে সৃজিত হয়। বর্তমানে জমিটির খাজনাও ২০২৫-২০২৬ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে।

আফছারুলের অভিযোগ, সম্প্রতি স্থানীয় প্রভাবশালী মহল তার কাছে চার কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেয়ায় প্রতিপক্ষ তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং একাধিক মিথ্যা মামলা করেছে। এর মধ্যে দুটি মামলায় আদালত ইতোমধ্যে তার পক্ষে রায় দিয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত থাকায় সেখানে জঙ্গল সৃষ্টি হয়েছিল। সম্প্রতি বালি ভরাটের কাজ শুরু করলে গত ৯ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আটক করে জরিমানা করেন। এ সময় তাকে বা তার প্রতিনিধিদের কিছু না জানিয়ে এ পদক্ষেপ নেয়া হয়।

তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেত্রী নাসরিন আক্তার শিমনের প্ররোচনা রয়েছে। সংবাদ সম্মেলনে আফছারুল আলম গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার জমি দখলের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রচার করুন এবং দখল চক্রের মুখোশ উন্মোচন করুন।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com