1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এনসিপির বহিস্কৃত নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে, ছবি নিতে গেলে সাংবাদিকদের উপর হামলা বিবাহিত বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু ঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ভারতীয় রাষ্ট্রদূত মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ: উপজেলা জামায়াত আমির-সেক্রেটারিসহ ৩ জন কারাগারে দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: দীনেশ ত্রিবেদী আমিররাও ভাগ খায়? ভাগ পায় ভালোইত ভাগাভাগির রাজনীতি: জামায়াত নেতা রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এনসিপির বহিস্কৃত নেতা তানভীরের ৩ দিনের রিমান্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ৮:৫৭ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান তানভীরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় এনে ওই দিনই আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com