1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজ্জাক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ২:২৭ পিএম
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ রোববার তিনি এই জবানবন্দি দেন। একই ঘটনায় গ্রেপ্তার অপর তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এই তিনজন হলেন ইব্রাহিম হোসেন, মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আবদুর রাজ্জাককে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান।

পুলিশের পক্ষ থেকে আদালতকে বলা হয়, আবদুর রাজ্জাকসহ অন্যরা সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সদস্য। গত বছরের ৫ আগস্টের পর থেকে আবদুর রাজ্জাকসহ অন্যরা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান, বারিধারাসহ অভিজাত এলাকায় বিভিন্ন ব্যক্তিকে টার্গেট (নিশানা) করে চাঁদাবাজি করে আসছেন। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই সকাল ১০টার সময় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় আবদুর রাজ্জাক ও কাজী গৌরব অপু উপস্থিত হন। বাসায় তখন শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন না। বাসায় ছিলেন তাঁর স্বামী সিদ্দিক আবু জাফর। আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজ্জাক ও গৌরব। টাকা চাওয়ার পাশাপাশি তাঁরা স্বর্ণালংকারও চেয়েছিলেন।

গুলশান থানার পরিদর্শক মোখলেছুর আদালতকে জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজ্জাক ও গৌরব তাঁদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দেন। তখন মামলার বাদী নিজের কাছে থাকা পাঁচ লাখ টাকা ও তাঁর ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা জোগাড় করে তাঁদের (রাজ্জাক ও গৌরব) হাতে ১০ লাখ টাকা তুলে দেন। পরে আবদুর রাজ্জাকের বাসায় অভিযান চালিয়ে চাঁদার ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com