1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ইয়াবাসহ ভুয়া সাংবাদিক টেকনাফের আনোয়ার আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ১:০৯ পিএম

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে মাইক্রোবাস তল্লাশির সময় ১৬,০০০ পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি টেকনাফ থানাধীন সিকদারপাড়া গ্রামের মুহাম্মদ নুরের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম শুরু করেন। এ সময় চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অশোভন আচরণ করেন এবং দ্রুত চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন। পরে বিজিবি ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে তল্লাশিতে তার কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া বিজিবি ডগ স্কোয়াডের সহায়তায় মাইক্রোবাসের সিট কভারের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক চোরাচালান ও সংশ্লিষ্ট চক্র শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com