1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ ২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ : ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড এনসিপি নেতা ইমরানকে অব্যাহতি আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের চেয়েও খারাপ পরিণতি হবে ছাত্রদলের: সারজিস আলম সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি, চাপ সৃষ্টি করছি: ডা. তাহের কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ জুলাই গণ-অভ্যুত্থান: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার উখিয়া’র সিকদার বিল সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এমপি শাহজাহান চৌধুরী

কৃষক কার্ড: ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ৮:৫৮ পিএম

দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে আগামী ডিসেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মঙ্গলবার কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী সভায় বলেন, “ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে।” কৃষকদের প্রকৃত তথ্য নিশ্চিত করেই এই কার্ড তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় জানানো হয়, কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, কৃষি খাতে ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা দ্রুত ও সহজে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের আওতায় আসবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com