1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ১০:৩৪ এএম

উখিয়ার থাইংখালীতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে থাইংখালী শিক্ষক পরিবারের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় কৃতি ৫৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।

থাইংখালী শিক্ষক পরিবারের সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. গফুর উদ্দিন চৌধুরী।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

থাইংখালী শিক্ষক পরিবারের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, ফারিরবিল আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জমির উদ্দিন মাহমুদ, পালংখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল আলা রোমান, পালংখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রশিদ আহমেদ, উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ, পেশকার ফরিদুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪১ জন। প্রত্যেককে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

একই সঙ্গে থাইংখালী এলাকা থেকে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হওয়ায় ৬ জন শিক্ষককেও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেই তাদের এই উদ্যোগ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর পালংখালী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার ৪৫০ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে উত্তীর্ণ হয় ৫৯ জন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com