1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

যাচ্ছে সার-ওষুধ-চাল, আসছে ইয়াবা: কৃষি উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ১:০৮ পিএম

ইয়াবার বিনিময়ে মিয়ানমারে সার, ওষুধ, চাল পাচার হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে গত এক বছরের সাফল্য, অর্জন ও সার্বিক অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কৃষি উপদেষ্টা বলেন, আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার, ওষুধ, চাল পাচার হয়। তিনি বলেন, বেশি সার দিলেই পাচার হয়ে যায়। তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না। প্রয়োজনের বেশি সার দিলে এমনটা হয়। আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন সারের দাম বৃদ্ধি পাবে না।

সারের দাম বৃদ্ধি ও সংকট রোধে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারের ডিলারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। যার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গত এক বছরে দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে আলু। তাই কৃষকরা আলুর দাম পাচ্ছে না বলেও জানান কৃষি উপদেষ্টা। তিনি বলেন, গত এক বছরে দেশে ১১৫.৭৩৬ মেট্রিকটন আলুর উৎপাদন হয়েছে। উৎপাদন বেশি হওয়ায় আলু কোল্ড স্টোরেজ মজুত আছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রথমবারের মতো আমরা চীনে আলু রপ্তানি করেছি। এছাড়া কৃষকদের ক্ষতি যেন না হয়, তাই সরকার কৃষকদের থেকে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করবে। তিনি আরও বলেন, আমাদের দেশি আলু দিয়ে ভালো মানের চিপস তৈরি হয় না। কারণ, আমাদের আলুতে পানি বেশি থাকে। তাই বিদেশ থেকে আলুর নতুন বীজ আমদানির সিদ্ধান্ত নিয়েছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com