1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১১/২০২৫ ৪:১৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে এ সহযোগিতা পৌঁছে দেন দৌলতপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। তিনি উপজেলা বিএনপি এবং বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শরিফ উদ্দিন জুয়েল বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে কিছু নগদ অর্থ প্রদান করা হলো। তারেক রহমানের পক্ষ থেকে তাদের পুনরায় স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মেহেরজানের বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com