1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

গোয়েন্দা টিম গঠন করেন, আমি লোক সাপ্লাই দেব: ওসিকে জামায়াতের প্রার্থী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ১২:৩১ পিএম

চট্টগ্রামের মিরসরাই থানায় বসে পুলিশের লজিস্টিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তার প্রস্তাব দেন চট্টগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ নভেম্বর ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি ওসি আতিকুর রহমানকে বলেন—
“সহায়তাকারী পুলিশ লাগলে শিবির–জামাতের লোক দেব, গোয়েন্দা টিম চাইলে সেটিও দেব।”

মিরসরাইয়ে সাম্প্রতিক ডাকাতি দমনে পুলিশের উদ্যোগ বাড়াতে তিনি আরও বলেন,
“দুই-একটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরে শাস্তি দিতে পারলে পরিস্থিতি বদলে যাবে।”
তিনি পুলিশের কার্যকর উদ্যোগে পাশে থাকার আশ্বাসও দেন।

ভিডিওতে ওসিকেও কথা বলতে শোনা যায়। তিনি বলেন,
“এ মুহূর্তে আপনাদের সহযোগিতা দরকার। ১৫ দিন সহযোগিতা করলে ফল দেখবেন। পাড়ায়–মহল্লায় টিম করে দিন, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, আমি তদারকি করব।”

তবে অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান জানান—তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

অন্যদিকে, বিষয়ে জানতে চাইলে ওসি আতিকুর রহমান ফোনে মন্তব্য এড়িয়ে যান। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন—
“বিষয়টি যাচাই করা হচ্ছে। পুলিশের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com