1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাটহাজারী থেকে গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ৩:২৬ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, চট্টগ্রামের হাটহাজারীতে জোবরা গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাসহ একাধিক মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো.জহির উদ্দিন চৌধুরী টিপুকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. জহির উদ্দিন চৌধুরী টিপু উপজেলার ধলই ইউনিয়নের মরহুম নুরুল আবছার চৌধুরী প্রকাশ ডাক্তার আবছারের ছেলে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর জিউসি এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে র‌্যাব-৭ চট্টগ্রাম তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

হাটহাজারী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হাসান বলেন, গ্রেপ্তার জহির উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com