1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারসহ সারাদেশে ২০৮৯১ কারবারির আধিপত্য ২৮ এপ্রিল থেকে তীব্র লোডশেডিং কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ১ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার উখিয়ায় ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়া থানার ‘মালখানা’ যেন টাকার খনি, কারবারিদের হাতেই যায় জব্দকৃত ইয়াবা ! কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না : ইসহাক সরকার শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার

চট্টগ্রামে গ্রেফতার মহেশখালীর সাবেক নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১২/২০২৫ ২:৩১ পিএম
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মনোয়ারা কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মনোয়ারা কাজলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় সন্দিগ্ধ হিসেবে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বাকলিয়া থানা পুলিশের একটি দল কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মনোয়ারা কাজল বাড়ির ছাদে উঠে পাশের একটি বাড়ির ছাদে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি একটি ফ্ল্যাটে আত্মগোপন করেন। খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্র জানায়, মনোয়ারা কাজল মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সম্পাদক এবং শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
সূত্র আরও জানায়, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল জানান, মনোয়ারা কাজলের গ্রেফতারের বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com