1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণ, ব্যবসায়ীর মৃত্যু হামের টিকার ব্যবস্থা না করার ব্যর্থতা গত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের মালয়েশিয়ায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাংলাদেশি শ্রমিক নিহত ৬৯,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে পানামার জাহাজ পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

ব্যবসায়ীকে ভয় দেখিয়ে ৫২ কোটি ঘুস, সাবেক ভূমিমন্ত্রীর নামে মামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১১:৫৫ এএম

ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী রুকমীলা জামানসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় বাকি আসামি হলেন- ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির এজিএম উৎপল পাল, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছবাহুল আলম, রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন, লুসেন্ট ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহিদ, নুর মোহাম্মদ এবং মো. ইয়াছিনুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুলকাদির মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ঘুস বাবদ ৫২ কোটি টাকা গ্রহণ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর দুদক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আদালতে আবেদন করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com