1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী উখিয়ায় চাকরি শেষে ফিরেই নারীর আত্মহত্যা, খোঁজ মিলছে না স্বামীর সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১:৪২ পিএম

দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভারতে পালানোর সময় রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এ.বি.এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে রাউজান থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেফতার ইরফানকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পারে জানানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com