1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে বহুমাত্রিক ঝুঁকি সংকটের ৯ বছর বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার সাংবাদিক আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু স্থানীয় সরকার নির্বাচনে জোট নয়, এককভাবে অংশ নেবে এনসিপি সাতক্ষীরায় পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

চেক ডিজ-অনার মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১:৪৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলার গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।

তিনি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। সে সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি।

পরে তাকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন।
মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের অ্যাকাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারি ৩০ দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজ-অনারের একটি মামলা করেন তিনি।

সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘চেক ডিজ-অনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com