1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ১:০০ পিএম

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোনকে আটক করা হয়েছে।কক্সবাজার জেলা

রোববার (২১ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উখিয়া যৌথবাহিনীর চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন, বান্দরবানের আলীকদমের পালংপাড়া এলাকার মো. মুফিজুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (২৪) ও তিন মেয়ে তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) ও সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই সহোদর ভাই-বোন।

যৌথবাহিনীর সদস্যরা সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে মাদকসহ চার ভাই-বোনকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com